ইবনে সিনা ফার্মার আয় বেড়েছে
- আপডেট: ০৬:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
- / ১০৫৮০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছয় মাসে কোম্পানিটির আয় বেড়েছে দশমিক ৩৮ শতাংশ।
আজ শনিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ৫ টাকা ৯০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ৯৭ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১০ টাকা ৪৯ পয়সা। সেই হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪ পয়সা বা দশমিক ৩৮ শতাংশ।
আরও পড়ুন: শেফার্ড ইন্ডাস্ট্রিজের আয় কমেছে ৫৬ শতাংশ
এছাড়া, ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৭ টাকা ৮৩ পয়সা।
ঢাকা/টিএ



































