ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- আপডেট: ০৮:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ১০৪৯০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রবিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ২৬ পয়সা আয় (ইপিএস) হয়ে ছিলো ।
আরও পড়ুন: ফাইন ফুডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৬১ পয়সা, যা আগের বছর ১৮ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৭ টাকা ৪৪ পয়সা।
ঢাকা/এসএইচ



































