০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংক ও সোনালী ব্যাংকের সেবা চুক্তি স্বাক্ষর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • / ১০৪৯২ বার দেখা হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’তে যুক্ত হয়েছে। সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মো. আফজাল করিমের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এ. এফ. এম. কামাল উদ্দিন ও সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ নুরুন নবী এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

এ চুক্তির ফলে ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ এবং ‘এমক্যাশ’ এর গ্রাহকগণ ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ এর আওতায় পাঁচ শতাধিক বিভিন্ন প্রতিষ্ঠানের ফি/চার্জ ও চালান পরিশোধ করতে পারবেন।

আরও পড়ুন: সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হোসাইন, সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলমসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ইসলামী ব্যাংক ও সোনালী ব্যাংকের সেবা চুক্তি স্বাক্ষর

আপডেট: ০৪:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩