০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
ইস্টার্ন ব্যাংকের ইপিএস প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ১০৩৭৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইস্টার্ন ব্যাংক ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সা, আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৮৮ পয়সা ।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৯০ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯ টাকা ৯৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১১ টাকা ১৬ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৫৩ পয়সা।
ঢাকা/এসএইচ


































