০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ঈদের লম্বা ছুটি: রাজধানীবাসীকে নিশ্চিন্তে রাখতে মাঠে থাকছে ১৫ হাজার পুলিশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ১০৪২৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ঈদ উদযাপনে টানা ৯ দিনের ছুটিতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ দমনে মাঠে থাকছে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য। রাস্তায় তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বিপণিবিতান ও আবাসিক এলাকায় টহল জোরদার করা হচ্ছে। পুলিশের সঙ্গে কাজ করবে নতুন নিয়োগ পাওয়া ‘অক্সিলিয়ারি ফোর্স’।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ শনিবার (২৯ মার্চ) থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। তবে স্বাধীনতা দিবস, শবে কদরের ছুটি থাকায় শেকড়ের টানে আগেই অনেকে ঢাকা ছেড়েছেন। এরইমধ্যে রাজধানী অনেকটাই ফাঁকা হয়েছে গেছে। সড়কেও গাড়ির চাপ কম। এবারের লম্বা ছুটিতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধরোধে ঈদের আগে ও পরে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

ডিএমপি জানিয়েছে, ঈদে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতের বেলায় পুলিশি টহল বাড়ানো হবে। বাস টার্মিনাল, লঞ্চ ও রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হবে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে বিশেষ টিম মাঠে থাকবে। ছুটিতে ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে ১৫ হাজার পুলিশ সদস্য। যেকোনো প্রয়োজনে ফোন দেয়া যাবে ত্রিপল নাইনে।

২৭ মার্চ সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, পুলিশ বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

আরও পড়ুন: ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকা মহানগরে দিনে-রাতে মিলিয়ে ৬৬৭টি টহল টিম পরিচালিত হয়। নিরাপত্তার প্রয়োজনে সংখ্যাটা আরও বাড়ানো হবে। সেইসঙ্গে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করবে। যাতে অপরাধীরা অপরাধ করার সাহস না পায়। ঢাকাবাসী এবারের ঈদ নিশ্চিন্তে কাটাতে পারবেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ঈদের লম্বা ছুটি: রাজধানীবাসীকে নিশ্চিন্তে রাখতে মাঠে থাকছে ১৫ হাজার পুলিশ

আপডেট: ১২:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫