০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

উগান্ডায় আবর্জনার স্তূপে ভূমিধস, নিহত বেড়ে ২১

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / ১০৪৪০ বার দেখা হয়েছে

উগান্ডার রাজধানী কাম্পালায় একটি বিশাল আবর্জনার স্তূপে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে এই সংখ্যা ৮ ও পরে ১৭ জন বলে জানানো হয়েছিল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টির পর ভূমিধসের এই ঘটনা ঘটে। এদিকে ভূমিধসের পর বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে উদ্ধারকারীরা বর্জ্য খনন চালিয়ে যাচ্ছেন। খবর রয়টার্স।

আনুমানিক ৪০ লাখ লোকের বাসস্থান কাম্পালার মেয়র এরিয়াস লুকওয়াগো বলেন, এটি এমন একটি বিপর্যয় যেটি ঘটতে বাধ্য এবং অনেক মানুষ এখানে সমাহিত হয়ে থাকতে পারেন। খবর এএফপি।

শহর কর্তৃপক্ষ অনেক বছর ধরে আবর্জনার জন্য একটি নতুন স্থান খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানা গেছে। খবর বিবিসি।

রয়টার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে আবর্জনার তৈরি বিশাল পাহাড় ধসে পড়ে। এর ফলে আশপাশের বাড়িঘরের বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় চাপা পড়েন।

আরও পড়ুন: ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটওয়ার সিং মারা গেছেন

প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি কীভাবে ‘সম্ভাব্য বিপজ্জনক স্তূপের’ কাছাকাছি মানুষকে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছিল তা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এটিকে ‘বিপজ্জনক অঞ্চল’ বলে অভিহিত করে লোকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

কাম্পালা পুলিশের মুখপাত্র প্যাট্রিক ওনিয়াঙ্গো রোববার এএফপিকে বলেছেন, ভূমিধসের ঘটনার পর আরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

উগান্ডায় আবর্জনার স্তূপে ভূমিধস, নিহত বেড়ে ২১

আপডেট: ০১:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪