০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
উত্তরা ফাইন্যান্সের নতুন বোর্ড গঠন করল বাংলাদেশ ব্যাংক
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২২০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফাইন্যান্সের আগের বোর্ড ভেঙ্গে নতুন বোর্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি আইন ২০২৩ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক উত্তরা ফাইন্যান্সে ৫ জন পরিচালক নিয়োগ দিয়েছে।
কোম্পানির নতুন বোর্ডের সদস্যরা হলেন- মো. মুক্তার হোসেন, চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক , মো. সাইফুল আজম, স্বতন্ত্র পরিচালক, নিয়ামূল কবির স্বতন্ত্র পরিচালক, মোহাম্মদ রাফিউল ইসলাম, এফসিএস, স্বতন্ত্র পরিচালক এবং মো. মাহবুব আলম, এফসিএমএ, পরিচালক।
ঢাকা/এসএইচ



































