১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ১০৬৭২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই ক্যাশ।

সোমবার (১২ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিলো ১ টাকা ৮৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৩ পয়সা।

আরও পড়ুন: স্টক ডিভিডেন্ড পাঠিয়েছে দুই কোম্পানি

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুলাই।

ঢাকা/এসএ

শেয়ার করুন

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩