১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

এক্সেলশিয়র সুজের তিন অর্থবছরে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ১০৩৯৯ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি এক্সেলশিয়র সুজ লিমিটেড সর্বশেষ তিন অর্থবছরের (২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪) জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে কোনো ডিভিডেন্ড দেবে না। যদিও কোম্পানিটি টানা তিন বছর মুনাফা করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ড বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ৪ পয়সা আয় হয়েছে। আগের বছর (২০২২-২৩) শেয়ার প্রতি ৪ টাকা ৫৩ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ১১ পয়সা।

আরও পড়ুন: বীচ হ্যাচারির বোর্ড সভার তারিখ ঘোষণা

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩৬ টাকা ৪৬ পয়সা।

আগামী ২৪ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

এক্সেলশিয়র সুজের তিন অর্থবছরে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

আপডেট: ০১:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫