এনআরবিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- আপডেট: ০৬:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১০৫৩০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে ৫০০ কোটি টাকার নন কনভার্টিবল বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে পুুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিএসইসির ৮৪০তম কমিশন সভায় এই বন্ডটির অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নন-কনভার্টিবল বন্ডটি আনসিকিউরড, পুরোপুরি অবসায়নযোগ্য, ফ্লটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড। যার কুপন রেট ৭ থেকে ৯ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
বন্ডটি ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এনআবিসি ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির ট্রাস্টি দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
আরও পড়ুন: ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ঢাকা/টিএ


































