০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
এনআরবি ব্যাংকের সচিবের পদত্যাগ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১০২০৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসির কোম্পানি সচিব মো. রেজাউল করিম ব্যাংক থেকে পদত্যাগ করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এনআরবি ব্যাংকের ২১৮তম সভায় পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে কোম্পানি সচিবের পদত্যাগপত্র গ্রহণের অনুমোদন দিয়েছে।
একই সভায় পরিচালনা পর্ষদ এনআরবি ব্যাংকের উপ-সচিব মো. অনিক হাসান বিপুকে নিয়োগের অনুমোদন দিয়েছে। তিনি এনআরবি ব্যাংকের কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঢাকা/এসএইচ


































