০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল বরখাস্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ১০৩৯৫ বার দেখা হয়েছে

রাষ্ট্রের গোপনীয় নথি প্রকাশ করে চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (উপ-কমিশনার) মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী মুকিতুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে সই করেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

আরও পড়ুন: পাল্টা শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের শেভরন ও এক্সিলারেটের সঙ্গে বৈঠক বাণিজ্য উপদেষ্টার

সরকারি সূত্র জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন থাকায় মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এনবিআরের ভেতরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্মকর্তারা বলছেন, গোপন নথি ফাঁসের ঘটনা প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুতর, যা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিচ্ছে।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল বরখাস্ত

আপডেট: ০৭:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫