০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

এনভয় টেক্সটাইলের অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • / ১০৪৩৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা বোর্ড সভায় ২০২০-২০২১ অর্থবছরের জন্য অন্তবর্তীকালীন এই ডিভিডেন্ড ঘোষণা করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারহোল্ডার যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পিানিটি।

এর আগে গত ১৩ অক্টোবর কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।

এরপর গত সপ্তাহে কোম্পানিটি প্রথম প্রান্তিকের অনিরীক্ষত (জুলাই-সেপ্টেম্বর, ২০) সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। গত বছরের একই সময়ে ছিল ০.৫৬ টাকা। অন্যদিকে এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮.৫৩ টাকা।

শেয়ার করুন

এনভয় টেক্সটাইলের অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০১:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০