০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

এনসিসি ব্যাংকের আয় বেড়েছে ৫২ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ১০৩৯২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি) পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫১ দশমিক ৯২ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার (০৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৯ পয়সা। গত বছর একই সময়ে ৫২ পয়সা আয় হয়েছিল।

আরও পড়ুন: প্রিমিয়ার লিজিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ০৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৬৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ২৭ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

এনসিসি ব্যাংকের আয় বেড়েছে ৫২ শতাংশ

আপডেট: ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫