এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৮:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ১০৫০৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান ১১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০৫ পয়সা।
আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তশরিফা ইন্ডাস্ট্রিজ
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ১ টাকা ০৯ পয়সা। গত বছরের একই সময়ে ১৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি রি-ভ্যালুয়েশনসহ কনসুলেটেড নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ১৩ পয়সা।
ঢাকা/এসএইচ


































