০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

এবার ইসরাইলে লেবাননের হিজবুল্লাহর হামলা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • / ১০৫০২ বার দেখা হয়েছে

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের পর এবার ইসরাইলে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির যোদ্ধারা ইসরাইলি সীমান্ত এলাকায় কামান ও গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হিজবুল্লাহর বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফরাসি সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল অধিকৃত লেবাননের শেবা খামারের তিনটি অবস্থানে আক্রমণ চালিয়েছে তাদের যোদ্ধারা। এই হামলায় বিপুল পরিমাণ কামানের গোলা ও গাইডেড (সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম) ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ আরও জানায়, হিজবুল্লাহ শনিবার ফিলিস্তিনি সংগঠন হামাসের ইসরাইলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে এবং তার অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

এর আগে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে কামানের গোলাবর্ষণ করতে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। ওই অঞ্চল থেকে আসা হামলার প্রত্যুত্তরে পালটা হামলার চালানোর কথা জানায় তেলআবিব।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে দুই হাজার

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, লেবাননের যে অঞ্চল থেকে হামলা চালানো হচ্ছে, তার জবাবে সেখানে পালটা গোলাবর্ষণ শুরু করেছে তাদের বাহিনী। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এর আগে গতকাল শনিবার হিজবুল্লাহ অপর এক বিবৃতিতে জানায়, তারা গাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ফিলিস্তিনি প্রতিরোধের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।

শনিবার (৭ অক্টোবর) আকাশ, স্থল ও জলপথ থেকে ইসরাইলে অন্তত পাঁচ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হামাস। এর জবাবে পালটা হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। অবরুদ্ধ গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা। দুই পক্ষের পালটাপালটি হামলায় ইসরাইল ও ফিলিস্তিনের কমপক্ষে চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এবার ইসরাইলে লেবাননের হিজবুল্লাহর হামলা

আপডেট: ০৫:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩