০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

এবার সব শেয়ার বিক্রি করলেন তসরিফা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • / ১০৫৩৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা ও চেয়ারম্যান রফিক হাসান তার কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রি করলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে গত ৮ এপ্রিল বিদ্যমান বাজারদরে কোম্পানিটির ২১ লাখ ৭৪ হাজার ৮৩০টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন তিনি।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৭ কোটি ৭০ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার ১১৯টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৫.৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯.৮৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৪.৫৪ শতাংশ শেয়ার রয়েছে।

আরও পড়ুন: পূবালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৮৫ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে শেয়ারহোল্ডারদের সাড়ে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজের বোর্ড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

এবার সব শেয়ার বিক্রি করলেন তসরিফা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান

আপডেট: ১২:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪