০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

এবার হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন: ধর্ম প্রতিমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • / ১০৫১২ বার দেখা হয়েছে

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ২০২৩ সালে দেশের সম্ভাব্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

আজ রোববার (৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্ব হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে বেড়ে হয় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে হজ যাত্রীর সংখ্যা কমে দাড়ায় ৬০ হাজার ১৪৬ জনে।

আরও পড়ুন: ব্রাজিলের সাথে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

তিনি জানান, চলতি ২০২৩ সালে হজযাত্রীর সম্ভাব্য কোটা বেড়ে হচ্ছে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। যা ২০০৯ এর তুলনায় ১৪৮ শতাংশ বেড়েছে, যা সরকারের সাফল্যের একটি মাইল ফলক বলে জানান প্রতিমন্ত্রী।

ঢাকা/টিএ

শেয়ার করুন

এবার হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট: ০৬:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩