এমটিবি চালু করলো ‘ডিজিটাল উপহার সেবা’
- আপডেট: ০৭:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১০৪৯২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি), দেশের প্রথম ডিজিটাল গিফ্ট কার্ড প্লাটফর্ম এক্সট্রা’র সাথে যৌথ প্রয়াসে, সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো ‘ডিজিটাল উপহার সেবা’। ‘ডিজিটাল উপহার সেবা’ একটি সম্পূর্ণ ডিজিটাইজ্ড সেবা যা ব্যবহার করে এমটিবি স্মার্ট অ্যাপ ব্যবহারকারীরা খুব সহজে এক্সট্রা’র মার্চেন্ট লিস্ট থেকে বাছাই করে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পছন্দমাফিক কাউকে গিফ্ট কার্ড পাঠাতে পারবেন। এমটিবি স্মার্ট অ্যাপ ব্যবহারকারীরা অ্যাপের ’পেমেন্ট’ অপশনের অন্তর্গত ’ডিজিটাল গিফ্ট’ অপশন থেকে এই সেবাটি উপভোগ করতে পারবেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, এমটিবি, এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় এই অ্যাপের উদ্বোধন ঘোষণা দেন। এসময় মঞ্জুরুল আলম মামুন, প্রতিষ্ঠাতা, এক্সট্রা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও এক্সট্রা’র জেনারেল ম্যানেজার, মোঃ জাকির হোসেন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, গৌতম প্রসাদ দাস, উপব্যবস্থাপনা পরিচালক-কর্পোরেট অ্যান্ড কমার্শিয়াল বিজনেস, মোঃ খালিদ মাহমুদ খান, চীফ ইনফরমেশন ও ডিজিটাল অফিসার, শ্যামল বরণ দাস, হেড অব ডিজিটাল লেন্ডিং ও ইনোভেশন্স, খালিদ হোসেন এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আয় বেড়েছে
- চার গুন বেড়েছে লিন্ডে বিডির মুনাফা
- ম্যারিকোর অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকোর আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপনার ফোনে পেগাসাস আছে কিনা বুঝবেন যেভাবে
- খালি পেটে আমলকি খেলে শরীরের যে উপকার হবে
- দর্শক-নির্মাতা-শিল্পীদের প্রশংসায় ভাসছে ‘চিরকাল আজ’
- ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্তে রেকর্ড
- এক দিনে রেকর্ড ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে
- এফডিএ’র অনুমোদন পেয়েছে বেক্সিমকো ফার্মার লুজপ্যান
- ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ‘জরুরি’ পাসপোর্ট আবেদন জমা নেওয়া হচ্ছে
- কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার




































