১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

এমডি নিয়োগের কর্মপরিকল্পনা জানতে সিএসই‍‍তে বিএসইসির চিঠি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • / ১০৩৮৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) সাত কার্যদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য একটি কর্মপরিকল্পনা জমা দিতে বলেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১৭ এপ্রিল) সিএসই’র ব্যবস্থাপনা পরিচালককে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে কমিশন। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসি সূত্র মতে, চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে সিএসই’র একজন দক্ষ ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ নিশ্চিত করার জন্য একটি কাজের পরিকল্পনা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন প্রথম সিএসইকে এক মাসের মধ্যে এই পদে নিয়োগ দিতে বলেছিল। পরে এই বছরের ২২ ফেব্রুয়ারি সিএসই’র অনুরোধে সময় বাড়িয়ে দুই মাস করা হয়েছে। 

সিএসই কর্মকর্তাদের মতে, ব্যবস্থাপনা এবং শেয়ারহোল্ডারদের মধ্যে মতানৈক্যর কারণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামুন-উর-রশিদকে অপসারণের বিষয়টি সামনে আসে। পরে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের পর সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানের পদ খালি হয়। এর আগে গত বছর ১৯ সেপ্টেম্বর মামুন-উর-রশিদকে ম্যান পোস্টে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় সিএসই।

চলতি বছরের ফেব্রুয়ারিতে, ব্যাংকের প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে নভেম্বর ২০১৭ থেকে জুন ২০১৮ সালের মধ্যে ৪ কোটি টাকা ঋণ মঞ্জুর করেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

এমডি নিয়োগের কর্মপরিকল্পনা জানতে সিএসই‍‍তে বিএসইসির চিঠি

আপডেট: ০৪:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২