০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

এমপি আজীম হত্যা: নেপালে আটক সিয়াম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / ১০৪১৪ বার দেখা হয়েছে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে নেপালে আটক করা হয়েছেন বলে জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, গত ১৩ মে কলকাতায় আনোয়ারুল আজীমকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান। এই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে পুলিশ যে আক্তারুজ্জামান ওরফে শাহিনের কথা বলছে, তিনিও ২০ মে ঢাকা থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু যান। পরে সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। কাঠমান্ডুতে আটক সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। তিনি আক্তারুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন বলেও জানা গেছে।

সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এর মধ্যেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু হয়েছে।

আরও পড়ুন: ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু

এদিকে হত্যার তদন্ত করতে নেপালে রওয়ানা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। ডিবি পুলিশ ও এনসিবির একজনসহ মোট চারজনের এই দল আজ সকালে নেপালের উদ্দেশে রওয়ানা দেয়।

মহানগর গোয়েন্দা পুলিশপ্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ গেটে গণমাধ্যমকে বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ওরফে শাহিনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এছাড়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিরাও নেপালে যাওয়া সম্ভাবনা আছে। সবদিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

এমপি আজীম হত্যা: নেপালে আটক সিয়াম

আপডেট: ০২:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪