০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

এশিয়ার শেয়ারবাজারে উত্থান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ১০২০৯ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দামে ব্যাপক পতন হয়েছে। সেই সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারগুলোতে বড় উত্থান দেখা গেছে।

সোমবার (৯ মার্চ) ৫ শতাংশেরও বেশি পতনের পর, মঙ্গলবার (১০ মার্চ) জাপানের বেঞ্চমার্ক নিক্কেই-২২৫ প্রায় ২.৫ শতাংশ বেড়েছে।দক্ষিণ কোরিয়ার কসপি সূচক আগের সেশনে ৬ শতাংশ পতনের পর ৫ শতাংশ বেড়েছে।

হংকংয়ে হ্যাং সেং সূচক প্রায় ১.৫ শতাংশ বেড়েছে, যা আগের দিনের বিপরীত। অস্ট্রেলিয়ার এএসএক্স-২০০ সূচক সোমবার ২ শতাংশ পতনের পর মঙ্গলবার ১ শতাংশ বেড়েছে।

বাংলাদেশেও প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে সকাল থেকেই সূচকে ব্যাপক উত্থান দেখা গেছে।এদিকে, ট্রাম্পের ওই ঘোষণার পর ব্যারেলপ্রতি তেলের দাম শতকরা হিসেবে ৮.৫ শতাংশ হ্রাস পেয়েছে।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

এশিয়ার শেয়ারবাজারে উত্থান

আপডেট: ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬