০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

এসআইবিএলের আয় বেড়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • / ১০৪৭৩ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রবিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে ৩৭ কোম্পানি

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ৩৯ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯০ পয়সা। গতবছর একই সময়ে ৮৩ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬৪ পয়সা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এসআইবিএলের আয় বেড়েছে

আপডেট: ০৭:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩