এসএমই মার্কেটে সূচকের পতনে লেনদেনের সমাপ্তি
- আপডেট: ০৪:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ১০৫৬০ বার দেখা হয়েছে
আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ৩৫ পয়েন্ট বা ২.৭০ শতাংশ কমেছে। এদিন সূচকের সাথে টাকার অংকে লেনদেনের পরিমানও বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৯ লাখ ২৬ হাজার টাকা কম। গত কার্যদিবসে এসএমইতে ১ কোটি ৮১ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৩৫ পয়েন্ট বা ২.৭০ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ২৭৬ পয়েন্টে।
আরও পড়ুন: ইয়াকিন পলিমারের বোর্ড সভা তারিখ ঘোষণা
আজ এসএমইতে ১৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর বাকি ১১টি কোম্পানিরই শেয়ার দর কমেছে।
ঢাকা/এসএ



































