এসএমই মার্কেটে সূচকের পতন অব্যাহত
- আপডেট: ০২:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১০৪৪৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের বিশাল পতন হয়েছে। গত দুই কার্যদিবসের ন্যায় আজও ডিএসএমইএক্স সূচক ১০৬ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ কমেছে। এদিন সূচক কমলেও বেড়েছ টাকার অংকে লেনদেনের পরিমান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ১০ কোটি ৯৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১ কোটি ৭৫ লাখ ৬২ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ৮ কোটি ২৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ১০৬ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৬২৩ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩টি কোম্পানিরই শেয়ার দর কমেছে।
আরো পড়ুন: মেঘনা লাইফ স্পট মার্কেটে যাচ্ছে কাল
ঢাকা/এসএ





































