এসএমই মার্কেটে সূচকের পতন চলমান
- আপডেট: ০২:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১০৫২৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ৩৫ পয়েন্ট বা ২.২৭ শতাংশ কমেছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমানও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ৩ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার টাকা কম। গত কার্যদিবসে এসএমইতে ১০ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৩৫ পয়েন্ট বা ২.২৭ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৫৩৪ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২টি কোম্পানিরই শেয়ার দর কমেছে। আর বাকি ১টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: ঢাকা ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ঢাকা/এসএ




































