এসএমই মার্কেটে সূচকের বিশাল পতন
- আপডেট: ০৪:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১০৫১২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১০ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের বিশাল পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ১১২ পয়েন্ট বা ৭.৩০ শতাংশ কমেছে। এদিন সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ৫ কোটি ১৯ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১ কোটি ৩২ লাখ ৯১ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ৩ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ১১২ পয়েন্ট বা ৭.৩০ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৪২২ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩টি কোম্পানির শেয়ার দরই কমেছে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার
ঢাকা/এসএ



































