০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

এসবিএসি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ১০৩২৩ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসবিএসি ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৯৫ পয়সা।

আলোচিত সময়ে শেয়ার প্রতি নিট ক্যাশফ্লো ছিল ১ টাকা ৪৮ পয়সা, যা গত বছর একই সময়ে ১ টাকা ৩৮ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৬৩ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এসবিএসি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আপডেট: ১১:২৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫