এসবিএসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপডেট: ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / ১০৪৫৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এসবিএসি ব্যাংক পিএলসি গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (৩১ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৪-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে ২৩ পয়সা আয় হয়েছিল।
আরও রপড়ুন: ইস্টার্ণ ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন,২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৪১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৮০ পয়সা।
ঢাকা/এসএইচ


































