এস. আলম কোল্ডের আয় কমেছে ৭৫ শতাংশ
- আপডেট: ০৫:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ১০৪৫৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির আয় কমেছে ৭৫ শতাংশ।
আজ সোমবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ১২ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৯ পয়সা বা ৭৫ শতাংশ।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৫১ টাকা ১২ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ২৬ টাকা ৩২ পয়সা ছিল।
আরও পড়ুন: রহিমা ফুডের আর্থিক প্রতিবেদন প্রকাশ
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫৮ পয়সা।
ঢাকা/এসএ


































