০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ওমরাহ পালনের জন্য ঢাকা ছাড়লেন শাকিব খান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ১০৫২৭ বার দেখা হয়েছে

ওমরাহ হজ পালনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র মক্কা নগরীর উদ্দেশে রওনা হন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শাকিব খান এর আগেও একাধিকবার ওমরাহ পালন করেছেন। বর্তমানে কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন। তবে ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিন পর ফের মক্কায় গেলেন তিনি। সেখানে ওমরাহ পালন করে আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানের।

জানা গেছে, ওমরাহ শেষ করে ঢাকা ফিরে প্রথম ভারতীয় সিনেমা ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ভারতে যাবেন শাকিব খান। সেখানে ডাবিং শেষ করে ঢাকায় ফিরে শুরু করবেন ‘রাজকুমার’র শুটিং। এ সিনেমার বাংলাদেশ অংশের শুটিং ইতোমধ্যে অনেকটাই করা হয়েছে। বাকি অংশের শুটিং চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে করা হবে।

আরও পড়ুন: বছরের প্রথম দিনই ডিভোর্সের ঘোষণা দিলেন গায়ক

এর আগে গত বছরটা দারুণভাবে কেটেছে এ তারকার। ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও সেসব পাশ কাটিয়ে ‘প্রিয়তমা’ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। আর নতুন বছর তিনটি সিনেমা মুক্তির কথা রয়েছে।

বর্তমানে ‘রাজকুমার’-এর কাজ করছেন। যা আগামী রোজার ঈদে মুক্তির কথা রয়েছে। এছাড়া অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ সিনেমা মুক্তির কথা রয়েছে ফেব্রুয়ারিতে। আর মার্চে শুরু হওয়ার কথা অ্যাকশন ধাঁচের ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটি আগামী কুরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

ঢাকা/কেএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ওমরাহ পালনের জন্য ঢাকা ছাড়লেন শাকিব খান

আপডেট: ০৪:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪