০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ওয়ান ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / ১০৬২২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই স্টক।

রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (সমন্বিত ইপিএস ) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৫ পয়সা।

আরও পড়ুন: বিওতে ডিভিডেন্ড পাঠিয়েছে কনফিডেন্স সিমেন্ট

আগামী ১০ আগস্ট ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জুন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ওয়ান ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১২:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩