১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ওসমান হাদির সমাধিস্থলে তারেক রহমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৩৭ বার দেখা হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে ঢাবি প্রাঙ্গণে পৌঁছান তিনি। এর আগে পৌনে ১১টার দিকে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান।

তারেক রহমানের অপেক্ষায় আগেই টিএসসিতে অবস্থান নিয়েছিল ঢাবি ছাত্রদল। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপরীত দিকে শাহবাগের দিক থেকেও রয়েছে এক স্তরের ব্যারিকেড।

হাদির কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে কোনো আহত না থাকায় কর্মসূচি বাতিল করা হয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ওসমান হাদির সমাধিস্থলে তারেক রহমান

আপডেট: ১১:৩৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫