০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ওয়ালটনের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ১০২৩৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ২৭ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৬৬ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ছয় মাসে (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) শেয়ার প্রতি আয় হয়েছে ৯ টাকা ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১০ টাকা ৯০ পয়সা।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯ টাকা ৪১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৩০ পয়সা।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৮ টাকা ৪১ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ওয়ালটনের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আপডেট: ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬