১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১০৩৯৭ বার দেখা হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

আপডেট: ১২:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫