কঠোর লকডাউন দেখতে এসে আটক শতাধিক
- আপডেট: ০১:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১০৫০৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর মিরপুর এলাকায় বিধিনিষেধ পালন না করে কঠোর লকডাউন কেমন চলছে তা দেখতে আসা শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে এসেছে তারা।
বৃস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, মিরপুর, কাফরুলসহ অন্যান্য পুলিশ শতাধিক জনকে আটকসহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেয়। মিরপুরে দুই জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখনো চলছে পুলিশের ভ্রাম্যমাণ অভিযান।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ পরিপালনে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মিরপুর বিভাগের ডিসি আ স ম মাহতাব উদ্দিন জানান, মিরপুরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।
তিনি আরও বলেন, জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের। এই কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় শতাধিক জনকে আটক করা হয়েছে মিরপুরের বিভিন্ন স্থান থেকে। পাশাপাশি দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশত যানবাহনকে মামলার আওতায় আনা হয়েছে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- ‘হেমায়েত উদ্দিন ছিলেন অনেক দূরদর্শী মনুষ’
- ন্যাশনাল ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- এটিএম বুথ থেকে তোলা যাবে দ্বিগুণ টাকা
- খোলা আছে এটিএম, চালু মোবাইল ও অনলাইন ব্যাংকিং
- আজ ফের শুরু প্রথম ডোজের টিকাদান
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
- লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে, যাওয়া যাবে না ব্রোকারেজ হাউসে
- রামেকে আরও ২২ জনের মৃত্যু
- চট্টগ্রামে কঠোর অবস্থানে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ
- কঠোর লকডাউনে পুঁজিবাজারে লেনদেন হবে ৪ দিন
- গৌরবোজ্জ্বল অতীত নিয়ে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
- বৃহস্পতিবারের রাশিফল
- ০১ জুলাই, ইতিহাসের এই দিনে





































