০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিএসইসির তদন্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১০২৩০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারের সদস্যভুক্ত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে তদন্তে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির বিরুদ্ধে আর্থিক প্রতিবেদনে অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ফলে আইন লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ বাতিলের প্রস্তাব করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুরো বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিশন।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৩৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— বিএসইসির অতিরিক্ত পরিচালক উম্মে সালমা, সহকারী পরিচালক মিজানুর রহমান এবং সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

বিএসইসির আদেশে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছে। তদন্তের মাধ্যমে কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতা এবং আইন মানার বিষয়টি যাচাই করা হবে। বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫ এবং বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা অনুযায়ী কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা গভীরভাবে দেখা হবে।

কোম্পানির গ্রাহকদের পাওনা ও প্রদেয় অর্থের সর্বশেষ তথ্য সংগ্রহ করবেন তদন্ত কর্মকর্তারা। এক্ষেত্রে এক হাজার টাকার বেশি সকল লেনদেন বিশেষভাবে যাচাই করা হবে। এছাড়া কোম্পানির মোট সম্পদ ও দায়ের বর্তমান অবস্থা এবং ব্যবস্থাপনায় থাকা বিভিন্ন তহবিলের (ফান্ড) প্রকৃত চিত্র প্রতিবেদনে তুলে ধরা হবে। বিনিয়োগকারীদের অর্থ যথাযথভাবে ব্যবস্থাপনা করা হয়েছে কি না, সেটিই এই তদন্তের মূল লক্ষ্য।

পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে এবং সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এই অনুসন্ধান জরুরি। তদন্ত শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।

এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, কোম্পানিটির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিএসইসির তদন্ত

আপডেট: ০৬:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬