১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ১০৫০২ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। দোহায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’-এ যোগ দিতে ঢাকা ত্যাগ করেন তিনি।

আজ সোমবার (২২ মে) বিকেল সোয়া ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এসময় মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল ফোরামে অংশ নেবে।

ব্লুমবার্গের সহায়তায় আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’ : ‘এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

সফরে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফর শেষে ২৪ মে (বুধবার) রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মে (বৃহস্পতিবার) ভোরে ঢাকায় পৌঁছাবেন তিনি।

এর আগে গত মার্চে এলডিসি ৫ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইকোনমিক ফোরামটির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া সমাধানের পথ খুঁজে বের করার কাজ চলছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৪:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩