কাদের মির্জার ২৪ ঘণ্টার আল্টিমেটাম
- আপডেট: ১২:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১০৪৮১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (১৫ জুন) বিকেলের মধ্যে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গ্রেফতারের সময় বেধে দেন তিনি। এসময় তার দাবি মেনে না নিলে আগামী বুধবার (১৬ জুন) সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
সোমবার (১৪ জুন) সকাল পৌনে ৯টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে দাঁড়িয়ে মাইকে তিনি এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, ‘এমপি একরামের চামচা নোয়াখালীর পুলিশ সুপারের (এসপি) নির্দেশে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) এডিশনাল এসপি শামিম, ওসি তদন্ত ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রবিউলের নেতৃত্বে এখানে তাণ্ডব চলছে।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কাদের মির্জা আরও বলেন, ‘প্রশাসনে ছত্রছায়ায় সন্ত্রাসীরা (প্রতিপক্ষ) তাণ্ডব চালাচ্ছে। তাদের একটি লোককেও প্রশাসন গ্রেফতার করেনি। মঙ্গলবার বিকেলের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে। অন্যথায় অবরোধ চলবে।’
বুধবারের অবরোধে শুধু ব্যাটারিচালিত রিকশা চলবে। বাকি সব ধরনের যানবাহন বন্ধ থাকবে বলে ঘোষণা দেন কাদের মির্জা।
তিনি অভিযোগ করেন, ‘কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অবরোধের নামে আমার প্রতিপক্ষরা বাস-সিএনজি ভাঙচুর ও লুটপাট করছে। কিন্তু প্রশাসন টাকা খেয়ে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
কাদের মির্জা আরও বলেন, ‘পরশু (বুধবার) কোনো বাস-সিএনজি বসুরহাট থেকে ছেড়ে যাবে না। সন্ত্রাসীদেকে (প্রতিপক্ষ) পেলে তাদের হাত-পা ভেঙে দিবেন।’
ঢাকা/এনইউ
- মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, দুপুরে দাফন
- আগামীকাল লেনদেন চালু বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের
- আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- বিনিয়োগ নীতি পালন করছে না পিপলস ইন্স্যুরেন্স
- ৫ মিনিটে ইনডেক্স অ্যাগ্রো হল্টেড
- মেয়াদ বাড়ছে তালিকাভুক্ত ৩ পাওয়ার প্লান্ট কোম্পানির
- বিকেলে ৩ কোম্পানির বোর্ড সভা
- আজকের রাশিফল, ১৪ জুন ২০২১
- ১৪ জুন: ইতিহাসে আজকের এই দিনে
- নেইমার নৈপুণ্যে জয় দিয়ে কোপা শুরু ‘চ্যাম্পিয়ন’ ব্রাজিলের
- এসিআই মটরসে আসছে বিদেশি বিনিয়োগ
- গানেই প্রাণ খুঁজে পান কায়েস চৌধুরী
- আকর্ষণীয় বেতনে ক্যামব্রিয়ানে চাকরির সুযোগ
- বিডি জবসে চাকরির সুযোগ
- গুগল আপনার ভয়েস রেকর্ড করছে কি না বুঝবেন যেভাবে





































