০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা আসবে: আসিফ নজরুল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১০৪৫৭ বার দেখা হয়েছে

কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আইন উপদেষ্টা বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা আসবে। সবাই ভোট দিতে পারবে।

তিনি বলেন, ‘২০০৮-এর নির্বাচন নিয়েও ভয়াবহ তথ্য রয়েছে। তবে আগামী নির্বাচনটি অনেক ভালো নির্বাচন হবে।

ড. আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। বিশেষ করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন।

আরও পড়ুন: আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাসহ প্রায় ১৬ হাজার মামলা এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে কয়েক হাজার রাজনৈতিক নেতা, কর্মী এবং সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছে।

আইন উপদেষ্টা বলেন, এ সরকারের সংস্কার কার্যক্রম পরবর্তী সরকার এসে অবশ্যই ধরে রাখবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা আসবে: আসিফ নজরুল

আপডেট: ০৫:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫