১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

‘কৃষিসহ সব খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / ১০৪৭২ বার দেখা হয়েছে

পাকিস্তান, ভারত, নেপালসহ পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় আমাদের মাথাপিছু আয় বেশি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিদ্যুৎ-গ্যাস, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য, কৃষিসহ সব খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর আয়োজিত মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব, সরকারের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আর সবার অংশগ্রহণে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

মন্ত্রী জানান, পদ্মা সেতু চালু হওয়ায় ওই অঞ্চলে অনেক শিল্প-কলকারখানা সৃষ্টি হচ্ছে। সারা দেশে অর্থনৈতিক জোন করা হচ্ছে। এসব চালু হলে তৈরি হবে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। বদলে যাবে অর্থনৈতিক কর্মকাণ্ড। দেশ পৌঁছে যাবে কাঙ্খিত লক্ষ্যে।

সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম এবং এতে সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহাসিন। এ সময় স্থানীয় সরকার বিভাগ এবং এলজিএডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, মো. তাজুল ইসলাম এলজিইডির বিভিন্ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত বিজয় মেলার উদ্বোধন করে স্টল পরিদর্শন করেন।

শেয়ার করুন

‘কৃষিসহ সব খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী’

আপডেট: ০৮:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২