০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ১০৫১৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।

আজ সোমবার (১৪ আগস্ট) বিএসইসির ৮৮০তম কমিশন সভায় এ এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র জানায়, মিউচ্যুয়াল ফান্ডের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা হিসেবে গ্রামীণ ব্যাংক ১০০ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ১০০ কোটি টাকা সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের শরী‘আহসুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ‘ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

আপডেট: ০৫:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩