ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আয় বেড়েছে
- আপডেট: ০৭:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ১০৪০৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আরও পড়ুন: কেডিএস এক্সেসরিজের আয় কমেছে
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৯৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮৩ পয়সা আয় হয়েছিল। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৪১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৯ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৫০ পয়সা।
ঢাকা/টিএ


































