১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণাকে গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / ১০৫৭১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাকে গুরুত্ব দিতে হবে। যারা এ বিষয়ে উচ্চশিক্ষা নিতে বাইরে যান তাদের আমরা অর্থসহায়তা দিয়ে থাকি। মন্ত্রণালয় থেকেও গবেষণার জন্য সহায়তা দেওয়া হয়।

আজ সোমবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষি আগে ছিল আমাদের খেয়েপরে বেঁচে থাকার অন্যতম অবলম্বন। এখন কিন্তু কৃষি সেখানে সীমাবদ্ধ নেই। কৃষিপণ্য রপ্তানি হয়, সেই রপ্তানি বাড়াতে ও কৃষির বাণিজ্যিক ব্যবহার বাড়াতে উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন: আ.লীগ আবারও দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত: ওবায়দুল কাদের

বারোমাসি কাঁঠালের জিনোম সিকোয়েন্স উদ্ভাবনের জন্য গবেষকদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন উন্নত বিশ্বের মানুষ মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে কাঁঠাল খায়। কাঁচা কাঁঠালের বার্গার ও কাবাব হয়। কাঁচা কাঁঠালের বার্গার মাংসের বার্গার বা রোলের চেয়ে দাম বেশি। এ ফলটির কিছুই ফেলনা না। সবকিছুই কাজে লাগানো যায়।

কয়েক বছর আগেও পেঁয়াজ নিয়ে দুর্ভোগ পোহাতে হতো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন বীজ উদ্ভাবনের ফলে বছরে দুইবার ফসলটি উৎপাদন করা যায়। পেঁয়াজ-রসুন শুকিয়ে সংরক্ষণ করা যায়।

গৃহপালিত পশু-পাখির যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে নানা সুযোগ আছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণাকে গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট: ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২