০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৫৩২ বার দেখা হয়েছে

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীতে সাপ্তাহিক ছুটির দিনেও গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবেন ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

তিনি বলেন, আজ থেকে ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনসহ সাতদিনই শিক্ষার্থীরা এ হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল, আশুলিয়ায় ৫১ কারখানা বন্ধ

তিনি আরও বলেন, আগের সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বাতিল করে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর এলাকার সব রুট ও এলাকার সব সিটি বাসে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

২০২৪ সালের গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে হাফ পাস বাস্তবায়ন করা হয় বলে জানান নিরাপদ সড়ক আন্দলোনের (নিসআ) আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত।

তা ছাড়া এই হাফ পাস শুধু বাস নয়, রেল ও নৌযানসহ সব পরিবহনে সরকারকে বাস্তবায়ন করার আহ্বানও জানান তিনি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট: ০১:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪