০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

‘গণপরিবহন শর্ত উপেক্ষা করলে সরকার কঠোর হবে’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / ১০৪৮০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পরিবহনের কেউ কেউ নিষেধাজ্ঞা মানছেন না। এ অবস্থায় শর্ত উপেক্ষা করলে সরকার আবারও কঠোর হতে বাধ্য হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) ঢাকা সড়ক জোনের অধীনে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে আট লেন বিশিষ্ট নতুন সেতুর নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি 

মন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে শেখ হাসিনা সরকার ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকাধীন সড়কে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। মহানগরে বেশিরভাগ পরিবহন নিষেধাজ্ঞা মানলেও অনেক পরিবহন মানছে না। আবার কেউ কেউ নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের বাইরে পরিবহন চালাচ্ছে, সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। শর্ত উপেক্ষা করলে সরকার আবারও কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর এবং নয়ারহাটে তিনটি সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যেই একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় আমিনবাজার সেতুটিও এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। আটলেন সেতু ছাড়াও সেতুর দু’প্রান্তে প্রায় দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

‘গণপরিবহন শর্ত উপেক্ষা করলে সরকার কঠোর হবে’

আপডেট: ০৪:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১