০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ১০৪৭১ বার দেখা হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে উঠে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ (৬ নভেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। তবে এর আগেই বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়। এতে অল্পের জন্য বেচে যান বাসের চালক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পুড়ে যাওয়া বাসের চালক হাবিবুর রহমান জানান, প্রতিদিনের মতো আজও ভোরে কালামপুর এলাকার একটি কারখানার শ্রমিকদের আনতে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে সফিপুর বাজারে পূর্ব পাশে আরেকটি বাসের কারণে তাঁর বাসটির গতি কমাতে হয়। এ সময় চার থেকে পাঁচজন যুবক দৌড়ে বাসে ওঠেন। এরপর তাঁরা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এরপর তিনি দ্রুত গাড়ি থেকে নেমে নিজের প্রাণ বাঁচান।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুন নেভাতে নেভাতে গাড়ির ভেতরের এবং সামনের বেশির ভাগ অংশ পুড়ে যায়।’

আরও পড়ুন: মিরপুরে শিকড় বাসে আগুন

কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘ভোরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে দিবাগত রাত ১টা ৫০ মিনিটে গাজীপুরের শিমুল তলী বটতলা এলাকায় একটি পার্কিং করা নিরাপদ পরিবহনের বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাতে শ্রীপুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।

ঢাকা/এসএ

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন

আপডেট: ১০:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩