০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
গুলিস্তান জিরো পয়েন্টে মালঞ্চ বাসে আগুন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ১০৫৪৭ বার দেখা হয়েছে
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠাই। ইউনিটগুলো ১টা ৮ মিনিটে পৌঁছে ১টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৪ জন
উল্লেখ্য, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।
ঢাকা/কেএ


































