০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

গেইনারের শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০২১৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ১৬৮ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (০১ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৭.৮৭ শতাংশ, প্রাইম ব্যাংকের ৭.১ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৭.০৬ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৬.৮১ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড ৬.৪৯ শতাংশ, এপেক্স স্পিনিং ও নিটিং মিলস্‌ লিমিটেডের ৬ শতাংশ এবং স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৫.৪৭ শতাংশ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

গেইনারের শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

আপডেট: ০৩:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬