গেইনারের শীর্ষে ইসলামী ব্যাংক
- আপডেট: ০৩:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২১৬ বার দেখা হয়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২১৫ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০২ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসি দর বেড়েছে ৮ দশমিক ৬৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্মা এইডস লিমিটেডের ৭.৫ শতাংশ, এবি ব্যাংকের ৬.৯৮ শতাংশ, এস্কোয়ার নিট কম্পোজিটের ৬.৫৬ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৬.৫১ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬.৩২ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৬.০২ শতাংশ এবং এনআরবিসি ব্যাংক পিএলসির ৫.৩৬ শতাংশ।
ঢাকা/এসএইচ

































